Current date Sep 6, 2026
Lead Newsখেলা

৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে বিশ্রাম দিয়েছে বিসিবি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক:
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। আজ বুধবার (৯ মার্চ) মিরপুরে মিডিয়াকে এ কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি জালাল ইউনুস। এর অর্থ, দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না সাকিবের।

সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়া না যাওয়ার বিষয়টাই এখন টক অব দ্য ক্রিকেট। তিনি দক্ষিণ আফ্রিকায় খেলতে যেতে চান না বলে তিনদিন আগে দুবাই যাওয়ার পথে সাংবাদিকদের জানিয়েছেন। একই সঙ্গে এটা বলেছেন, তাকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি জালাল ইউনুস বলেছেন, দু’দিন ভাবতে।

এরই মধ্যে মঙ্গলবার বিসিবি থেকে জানানো হয়েছে, বুধবার সাকিবের সঙ্গে কথা বলবেন তারা এবং এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানাবেন।

অবশেষে আজ মিরপুরে সাংবাদিকদের সামনে এ নিয়ে কথা বলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি। সাকিব বিশ্রাম চেয়েছে বলেই তাদের এই সিদ্ধান্ত।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...