Current date Sep 7, 2026
অর্থনীতি

নারায়নগঞ্জে নতুন ভবনে জনতা ব্যাংকের গোপালদী বাজার শাখার উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

নারায়নগঞ্জে জনতা ব্যাংক লিমিটেড এর গোপালদী বাজার শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। সোমবার (১৪ মার্চ) নারায়নগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ ও পরিচালক কে. এম. সামছুল আলম বিশেষ অতিথি এবং ডিএমডি মোঃ আসাদুজ্জামান সম্মানিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের জিএম মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য নির্বাহী/কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে এক গ্রাহক সমাবেশে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকিং সেবার মান উন্নয়নসহ এটিএম বুথ স্থাপন ও নারাযনগঞ্জের আড়াইহাজারে ব্যাংকের একটি নতুন শাখা চালু করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...