Current date Sep 7, 2026
অর্থনীতি

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করেছে জনতা ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) ধানমন্ডিস্থ জাতির পিতার প্রতিকৃতিতে জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদসহ ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, কে. এম. সামছুল আলম, জিয়াউদ্দিন আহমেদ, মোঃ আব্দুল মজিদ ও রুবীনা আমীন ব্যাংকের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় ব্যাংকের ডিএমডি ও জিএমবৃন্দসহ ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তা, অফিসার সমিতির নেতৃবৃন্দ- সিবিএ নেতৃবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে ব্যাংকের ধানমন্ডিস্থ কর্পোরেট শাখায় এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় পরিচালকবৃন্দ বক্তব্য রাখেন। সভাশেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে এমডি এন্ড সিইও বলেন, বঙ্গবন্ধুর অসীম সাহসী নেতৃত্ব আমাকে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহনে চুম্বকের মতো আকর্ষন করেছিল। তাঁর স্বাধীনতার ডাকে মুক্তিযুদ্ধে আমরা সবাই ঝাপিয়ে পড়েছিলাম। তাঁরই দূরদর্শী নেতৃত্বে আমরা বিশে^র মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছি। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে তাঁর লালিত সোনার বাংলার স্বপ্ন আজ বাস্তবে পরিণত হচ্ছে।

এর আগে বুধবার রাত ১২ টা ১ মিনিটে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান ও এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ কেক কেটে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক ১০ দিন ব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচী গ্রহন করেছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...