Current date Sep 13, 2026
বাংলাদেশ

মানিকগঞ্জে স্কুলে পিকআপ ঢুকে শিক্ষিকাসহ নিহত ২

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলে একটি পিকআপ ঢুকে শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে জারিন তাসনিম (৭) ও একই বিদ্যালয়ের শিক্ষিকা উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা নাসরিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই কোম্পানির একটি গাড়ি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখা হতো। সকালে শিক্ষার্থীরা খাবারের বিরতির সময় মাঠে আসে। এ সময় গাড়ির চালক গাড়িটিকে স্কুল থেকে বের করার উদ্দেশ্যে চালু করলে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে ঢুকে পড়ে।

এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়। আহত হন শিক্ষিকা ফাতেমাসহ ৫-৭ জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা পালিয়ে গেলেও পিকআপচালককে আটক করে এলাকাবাসী।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...