Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

জনতা ব্যাংকের অর্থায়নে দিনাজপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দেশের প্রত্যন্ত স্থানসমূহ সংরক্ষণের লক্ষ্যে স্মৃতি ফলক নির্মাণে অর্থায়ন করেছে জনতা ব্যাংক লিমিটেড। শনিবার ২৬ মার্চ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খয়েরগুনি, দাউদপুর ও মতিহারা স্মৃতি ফলকের শুভ উদ্বোধন করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. এস এম মাহফুজুর রহমান। এ সময় ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ, পরিচালক কে এম সামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ, মোঃ আব্দুল মজিদ ও রুবীনা আমীন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. এস এম মাহফুজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে আমরা কাজ করে যাচ্ছি। দেশের যেসব প্রত্যন্ত অঞ্চলে পাক হানাদার বাহিনী বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল সেসব স্থানগুলো নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে স্মৃতি ফলক নির্মাণ করা হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে অতিথিরা নবাবগঞ্জে ‘একাত্তর চত্বর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...