Current date Sep 6, 2026
Lead Newsশিক্ষা

৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২২১৯ জন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে সুপারিশ পেয়েছেন ২২১৯ জন।

বুধবার (৩০ মার্চ) দুপুরে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। পরের বছর ৩ মে হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী, যদিও আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। ২০১৯ সালের ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে পাস করেন ২০ হাজার ২৭৭ জন।

২০২১ সালের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিতে টেকা প্রায় অর্ধেক চাকরিপ্রত্যাশী বাদ পড়েন। মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

এ বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তবে চূড়ান্ত ফলে এ সংখ্যা বেড়ে হলো ২২১৯ জন।

ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা এ বিসিএসে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...