Current date Sep 6, 2026
Lead Newsস্বাস্থ্য

করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ৭৩

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। ফলে তিনদিন পর মৃত্যুশূন্য দেখলো বাংলাদেশ। এতে করে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই রয়েছে।

এর আগে সবশেষ বুধবার (৩০ মার্চ) করোনায় দুজনের মৃত্যু হয়। আর মঙ্গলবার (২৯ মার্চ) মৃত্যুর খবর আসে একজনের। সোমবার (২৮ মার্চ) মৃত্যু হয় একজনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৩ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জনে।

এছাড়া একই সময়ে ৯ হাজার ৩৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয় ৯ হাজার ৩৭০টি নমুনা। দেশে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ২৪ হাজার ৭টি।

দেশে ২০২০ সালের ৮ মার্চ শনাক্ত হয় প্রথম করোনারোগী। আর একই বছরের ১৮ মার্চ করোনায় দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...