Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংক লিমিটেডের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের ব্যবসায়িক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত। শনিবার (০২এপ্রিল) বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর । ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও শাখা ব্যবস্থাপকদের লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের জিএম তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিজিএম মো. আফজাল হোসেন, মো. মঈন উদ্দীন মাসুদ, মো. মনিরুজ্জামান, তানভীর হাসনাইন মঈন, মো. রহমতুল্লাহ সরকার ও মাছুদা আক্তার, এজিএম মো. আছগার হোছাইনসহ বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২০২১ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...