Current date Sep 6, 2026
শিক্ষা

২১ এপ্রিল থেকে স্কুল-কলেজে ছুটি কার্যকরের নির্দেশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ এপ্রিল থেকে ছুটি কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধ হওয়ার আগ পর্যন্ত সাপ্তাহিক ছুটিও একদিন বাড়ানো হয়েছে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোমবার (৪ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৬ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়। এ আদেশ সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল
পুনর্নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, রমজান মাসে ক্লাস চলাকালে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার কার্যকর হবে। ঈদের পর আবারও আগের মতো সাপ্তাহিক ছুটি শুধু শুক্রবার একদিন কার্যকর করা হবে। এছাড়া ঈদের ছুটি শিক্ষাপঞ্জি অনুযায়ী হবে।

রমজানে বিশ্ববিদ্যালয়গুলো স্ব স্ব কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে অফিস আদেশে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...