Current date Sep 13, 2026
বাংলাদেশ

বিবিয়ানার উৎপাদন আজই ১১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে: নসরুল হামিদ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

প্রকৌশলীদের পরিশ্রমে গ্যাসের সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন আজ (মঙ্গলবার) সন্ধ্যা নাগাদ ১১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে।’ গ্যাসের এই সংকটকালীন সময়ে ‘ধৈর্য ধারণ করায়’ গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ এপ্রিল) প্রতিমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই তথ্য এবং কৃতজ্ঞতা জানান। তিনি লিখেছেন, বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য কোনও কোনও এলাকায় গ্যাসের স্বল্পচাপের সৃষ্টি হয়েছিল গত দু’দিন। আমাদের প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলে আমরা এ সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি।

তিনি জানান, বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেওয়ায় যা ৮০০ মিলিয়ন ঘনফুটের নীচে নেমে এসেছিল। বর্তমানে ১০১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। আজ সন্ধ্যা নাগাদ যা ১১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে।

প্রসঙ্গত, গেল রবিবার রাতে বিবিয়ানার ছয়টি কূপ থেকে গ্যাস উত্তোলনের সময় হঠাৎ বালি উঠতে শুরু করে। এ কারণে বন্ধ করে দিতে হয় উৎপাদন। এতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়। বর্তমানে আবাসিক এলাকায় সাধারণত প্রায় ২৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এরমধ্যে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়।

এর প্রভাবে রমজানের প্রথম দিনই রাজধানীর বেশিরভাগ মানুষের ঘরে চুলা জ্বলেনি। হঠাৎ গ্যাস বন্ধ হওয়ায় ইফতার বানাতে পারেননি অনেকেই। সেহেরিও সেরেছেনে অনেকে শুধু ভর্তা-ভাত খেয়ে। এর পরদিন অর্থাৎ সোমবার একটি কূপ উৎপাদনে এলে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চালন লাইনে যুক্ত হয়। এর ফলে রবিবারের চেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে দুপুরের পর বেশিরভাগ এলাকায় গ্যাস ছিল না। যেসব জায়গায় ছিল সেখানে নিভু নিভু আগুনেই ইফতার সেরেছেন রাজধানীবাসী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...