Current date Nov 3, 2026
বাংলাদেশ

মুকসুদপুর থানায় পুলিশের ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন

URL copied
Share URL copied

মেহের মামুন, গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত পুলিশের ‘সার্ভিস ডেস্ক’ এবং গৃহহীন পরিবারের জন্য পুলিশের নির্মিত ৪শটি বাড়ি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পুলিশের মানবিক এ দুটি কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধান মন্ত্রীর উদ্বোধন কার্যক্রম শেষে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত পুলিশের ‘সার্ভিস ডেস্ক’ এবং গৃহহীন পরিবারের জন্য পুলিশের নির্মিত ১টি বাড়ি হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসি বিশ্বাস দুর্গা, মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভপাতি সরদার মজিবুর রহমান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, বিভিন্ন থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় সার্ভিস ডেস্ক স্থাপিত হওয়ায় নারীদের জন্য অন্যায়ের প্রতিকার চাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। ‘সার্ভিস ডেস্ক’ খোলার জন্য থানায় আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। একজন বিশেষভাবে প্রশিক্ষিত নারী সাব-ইন্সপেক্টর প্রশিক্ষিত নারী অফিসারদের সঙ্গে ডেস্কের নেতৃত্ব দেবেন। এছাড়াও ডেস্কগুলোকে অন্যান্য সরকারি পরিষেবা সম্পর্কে মানুষকে অবহিত করার এবং আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশের নির্মিত ঘরগুলো মানসম্মত আধুনিক নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো ভূমিকম্প ও গরম প্রতিরোধক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফিন মুক্তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি সামচুল আরফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের চট্টগ্রামে বীমা দাবীর৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে আজ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চট্ট্রগ্রামঅঞ্চলের বীমা...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...