Current date Sep 13, 2026
বাংলাদেশ

বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেলেন আতিউর রহমান

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেয়েছেন রবীন্দ্র গবেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান। রোববার (১০ এপ্রিল) এ উপলক্ষে বাংলা একাডেমির মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। এতে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব এ.এইচ.এম লোকমান। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা একাডেমির পরিচালক নুরুন্নাহার খানম।

অনুষ্ঠান শেষে ড. আতিউর রহমান বলেন, রবীন্দ্রনাথ আমাদের জাতিসত্তা ও অস্তিত্বের প্রতীক। বাঙালি বিশ্বব্যাপী যে স্বাতন্ত্র্য ও অভিজাত্য রয়েছে এর বড় অবদান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। বাঙালির নান্দনিক চর্চাকেও যিনি এগিয়ে নিয়ে গেছেন। রবীন্দ্রনাথের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ শুধু লেখক নন, বড় মাপের একজন অর্থনীতিবিদও। কেননা কৃষি ও কৃষকের উন্নতির কথা অনবরত বলেছেন। সমাজের বঞ্চিতদের এগিয়ে নেওয়া ও আত্মশক্তির সন্ধান করেছেন। তার আর্থসামাজিক ভাবনাকে তাই আরও তুলে ধরতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতীয়তা ও বাংলা ভাষাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানাভাবে স্মরণ করেছেন রবীন্দ্রনাথকে।

উল্লেখ্য, ড. আতিউর রহমানের রবীন্দ্র বিষয়ক বহুমাত্রিক লেখা দেশে বিদেশে বিপুলভাবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...