Current date Sep 7, 2026
রাজনীতি

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজামুল ইসলাম খান অথেলকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১০ এপ্রিল) বিকেলে মহানগরীর রাজারহাতা এলাকায় এ ঘটনা ঘটে।
নিজামুল রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম খানের ছেলে। এ ঘটনায় হ্যাপি নামে নিজামুলের এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

নিহত নিজামুলের পরিবারের সদস্যরা জানান, শনিবার (৯ এপ্রিল) বিকেলে নিজামুলের ছোট ছেলে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায়। সেখানে হ্যাপির ছেলেও খেলাধুলা করছিল। এক পর্যায়ে ওই দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর রোববার (১২ এপ্রিল) বিকেলে নিজ বাড়ির সামনে হ্যাপির সঙ্গে নিজামুলের দেখা হলে ছেলেদের মারামারির বিষয়টি জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে নিজামুলকে বেধড়ক পেটান হ্যাপি। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নিজামুল। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিজামুল আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন।

এদিকে হত্যার অভিযোগ ওঠার পর পুলিশ হাসপাতালে গিয়ে নিজামুলের মরদেহ জিম্মায় নেয়। পরে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খেলাধুলাকে কেন্দ্র করে দুই ছেলের মধ্যে ঝামেলা হয়। এরপর অভিভাবকদের মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। বর্তমানে নিহত নিজামুলের পরিবার দাবি করেছে নিজামুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে হ্যাপিকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...