Current date Nov 4, 2026
বাংলাদেশ

অচিরেই মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন দেশ থেকে নির্মূল হবে

URL copied
Share URL copied

মেহের মামুন, গোপালগঞ্জ: অচিরেই দেশ থেকে মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন সম্পূর্ণভাবে নির্মূল হবে। ২০৪১ সালের মধ্যে দেশের সকল কর্মকেক্ষেত্রে নারী পুরুষের অংশগ্রহণ হবে সমানে সমান। দেশ থেকে মাদক নির্মূলে এবং নারীদের নির্যাতন বন্ধে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আইনশৃংখলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভুমিকা বিশ্বের বুকে রোল মডেল হবে। সমাজ থেকে সকল অপৃতকর ঘটনা এড়াতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। এছাড়াও নিরাপদ ইন্টারনেট প্রযুক্তির সঠিক ব্যবহারেও পুলিশ কাজ করে যাচ্ছে। মঙ্গলবার ( ১২ এপ্রিল ) গোপালগঞ্জের মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে সচেতনতা মূলক সভায় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম, পিপিএম) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আজকের সচেতনতা মূলক সভা হচ্ছে কমল শিক্ষার্থীদের জন্য। তোমাদের জানতে হবে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, বাল্য বিবাহ বন্ধে তোমরাই পারো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে। নির্যাতনের শিকার হলেই পুলিশকে ফোন করে সহযোগিতা নিতে হবে। তোমাদের সেবায় পুলিশ সর্বদা নিয়োজিত। সভায় বিেিশষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) আবদুর রহমান, গোপালগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার ( অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরকত খান, টেংরাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুল ইসলাম, সাংবাদিক ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদুর রহমান। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া। এসময় পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাফিজ ইসলাম মুন, এমএ আব্দুল্লাহ সিয়াম, ফারহানা ফরহাদ, আরিশা রহমান প্রমুখ।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের ব্যবসা পর্যালাচনা সভা ও বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর)...

Lead Newsবাংলাদেশ

তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক পুলিশের ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব...