Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আবু বকর মিয়া

URL copied
Share URL copied

মেহের মামুন (মুকসুদপুর) গোপালগঞ্জ ,সংবাদদাতা : গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া। শনিবার (১৬ এপ্রিল) গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে বিবেচিত হওয়ায় তাকে সন্মাননা স্মারক ও অর্থ পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান করেন সভার সভাপতি গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম,পিপিএম)। মুকসুদপুর থানার অফিসার ইচনার্জ মো. আবু বকর মিয়া তার প্রতিক্রিয়ায় জানান, মামলা তদন্ত, গ্রেফতারী পরোয়ানা তামিল, অবৈধ মাদক উদ্ধার, বিট পুলিশিং সহ সার্বিক পুলিশি কার্যক্রমে তার অবস্থান জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা দের নিকট শ্রেষ্ঠ বিবেচনায় তাকে এ পুরষ্কারে পুরস্কৃত করা হয়। এ পুরষ্কার প্রাপ্তিতে থানা পুলিশের কার্যক্রম আরো বেগবান হবে৷ পুরস্কার অর্জনের জন্য থানার সকল অফিসার ফোর্স দের ঐক্যবদ্ধ কার্যক্রমকেই তিনি প্রাধান্য দেন। পুরষ্কার প্রাপ্তিতে জেলার উর্দ্ধতন কর্মকর্তা ও থানার সকল অফিসার ফোর্স দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...