Current date Sep 13, 2026
বাংলাদেশ

দেশের সাথে মানুষের ভাগ্যের চাকাও ঘুরে যাচ্ছে: ফারুক খান এমপি

URL copied
Share URL copied

মেহের মামুন, (মুকসুদপুর) গোপালগঞ্জ:

দেশের যে হারে উন্নয়ন হচ্ছে আগামীতে যাকাত দেয়ার সংখ্যা বেশি হবে আর যাকাত নেয়ার সংখ্যা কম হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। সুতরাং দেশের মানুষের ভাগ্যের চাকাও ঘুরে যাচ্ছে। তাই দেশের মানুষ আর আয় সীমার নিচে নেই। তাই আগামীতে যাকাত নেয়ার সংখ্যা অনেকটাই কমে যাবে। রবিবার (১৭ এপ্রিল) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিজস্ব তহবিলের যাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন ৭১ এ স্বাধীনতা বিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক বলে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে রয়েছে আর বিএনপি দেশের অপপ্রচার চালায়। তারা এই সাহস পায় আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি জামাতের দোশরের কারনে। খুব শীগ্রই দল থেকে এসব দালালদের বের করে দেয়া হবে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার।
পৌর আওয়ামী লীগ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চলনায় ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, মহিউদ্দীন আহম্মেদ মুক্ত, মুকসুদপুর প্রেসক্লাব সম্পাদক হুজ্জাত হোসেন লিটু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান সবুজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বরকত আলী খান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল- ফিতরে মুহাম্মদ ফারুক খান এমপি তার পারিবারিক তহবিলের যাকাতের কাপড় বিতরন করেছে। দুই দিন ব্যাপি প্রতিটি ইউনিয়নে গিয়ে মুহাম্মদ ফারুক খান এমপি এবং তার কন্যা কানতারা খান গোপালগঞ্জ ১ নির্বাচনী এলাকায় ৪ হাজারের বেশী, শাড়ী, লুঙ্গি বিতরণ করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...