Current date Nov 4, 2026
বাংলাদেশ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি জানিয়েছে বিজু

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্টস ইউনিটি (বিজু) সদস্য, বাংলাট্রিবিউন এর সিনিয়র রিপোর্টার শাহেদ শফিকসহ সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিজু’র কার্যনির্বাহী কমিটি। বিজুর সভাপতি মো: শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ মিয়া এক বিবৃতিতে হামলাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকা কলেজের সামনে ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর সন্ত্রাসী কায়দায় পৈশাচিক হামলা চালানো হয়।

এ ঘটনায় অনেক সাংবাদিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে যারা সাংবাদিকদের উপর হামলা চালায়, তারা যেই হোক না কেনো তাদের পরিচয় সন্ত্রাসী। এ সন্ত্রাসীরা দেশ ও জাতির শত্রু। বিজু’র নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো দায়িত্ববান হওয়ার আহবান জানান।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের ব্যবসা পর্যালাচনা সভা ও বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর)...

Lead Newsবাংলাদেশ

তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক পুলিশের ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব...