Current date Sep 13, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

URL copied
Share URL copied

মেহের মামুন, গোপালগঞ্জ: “সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়েছে। শনিবার ( ২৩ এপ্রিল) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল মিলনায়তনে পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়। পুষ্টি সপ্তাহ চলবে ২৯ এপ্রিল পর্যন্ত । চলমান পুষ্টি সপ্তায় পুষ্টি বিষয়ক নানান কার্যক্রম পালন করা হবে। অনষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. রায়হান ইসলাম শোভন। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহার সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার এস আই গোবন্দ লাল দে, ডা. নিপু সাহা, ডা. জসিম জোবায়ের, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত প্রমুখ। অনুষ্ঠানে অপুষ্টি ও অতিপুষ্টি নিয়ে আলোচনা জোরদার করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...