Current date Sep 7, 2026
অর্থনীতি

অসহায়-দরিদ্রদের মাঝে জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান ও ঈদুলফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের কর্মসূচী গ্রহন করেছে জনতা ব্যাংক লিমিটেড। গত শনিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লাউতলীতে জনতা ব্যাংকের পরিচালক কে. এম. শামছুল আলম এবং নারায়নগঞ্জের বঙ্গবন্ধু রোডকর্পোরেট শাখায় পরিচালক জিয়াউদ্দিন আহমেদ দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরন করেন। একই সময় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল গ্রামেপরিচালক মেশকাতআহমেদ চৌধুরী ভার্চুয়ালি যুক্ত থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের জিএম বিশ্বজিত কর্মকার,ঢাকা-দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের জিএম মোহাম্মদ সাইফুল আলম এবং সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম আব্দুলও য়াদুদসহ অন্যান্য নির্বাহী কর্মকর্তা বৃন্দ পৃথক পৃথক ভাবে এসব কর্মসূচী বাস্তবায়ন করেন। ব্যাংকের   সিএসআর কার্যক্রমের আওতায় এসব কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...