Current Date:Jun 30, 2026

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৪৭

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ১৮৫ পিস ইয়াবা, ১৩ কেজি ৭১০ গ্রাম গাঁজা ও ১৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২৪ এপ্রিল) সকাল ছয়টা থেকে সোমবার (২৫ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এদিকে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share