Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার আমিনুল ইসলাম

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

মোঃ আমিনুল ইসলাম সোনালী ব্যাংক লিমিটেডে সম্প্রতি জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার’স অফিস, বগুড়ায় জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেছেন। যোগদানের পূর্বে তিনি ব্যাংকের লোকাল অফিসের সাধারণ ঋণ বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৮ সালে রংপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রংপুরের রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৩ সালে এসএসসি এবং কারমাইকেল কলেজ হতে ১৯৮৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৯ সালে বিএসসি এজি (সম্মান) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এমবিএ ডিগ্রি কৃতিত্বের সঙ্গে অর্জন করেন। তিনি সোনালী ব্যাংক লিমিটেডে এ সিনিয়র অফিসার হিসেবে ১৯৯৪ সালের ০৪ আগষ্ট প্রধান কার্যালয়ের পল্লী ঋণ বিভাগে যোগদান করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন শাখায় শাখা প্রধান এবং পিও প্রধান হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...