Current date Sep 6, 2026
শিক্ষা

জাতির পিতার সমাধিতে পাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মঙ্গলবার পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোষ্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, রেজিস্ট্রার ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতির পিতা ও তাঁর পিতামাতার কবর জিয়ারত এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহিদ ও মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে উপাচার্য সহকর্মীদের সাথে নিয়ে ও জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন বইয়ের মন্তব্যে উপাচার্য লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতি রাষ্ট্রের মহান স্থপতি এবং আমাদের জাতির পিতা। তাঁর অসাম্প্রদায়িক, বৈষ্যম্যহীন ও শোষণমুক্ত সোনার বাংলাকে বিনির্মাণের চেতনাকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সহযোগী হয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে। বঙ্গবন্ধুর আদর্শকে আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেব। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...