Current date Sep 13, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী আটক

URL copied
Share URL copied

মেহের মামুন, (মুকসুদপুর)গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর পরকীয়ার জেরে স্মামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ননীক্ষির ইউনিয়নের ননীক্ষীর গ্রামে আশরাফ আলী শেখ (৫৬) গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা লাশ নামিয়ে পুলিশে খবর দিলে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির এস আই শেখ শহিদুল ইসলাম লাশ উদ্ধার করে ২৭ এপ্রিল বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেন। এই ঘটনায় পরিবারের দাবি আশরাফ আলীকে পরিকল্পিত ভাবে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আসমা বেগম (৪৫) কে আটক করেছে ।

আত্মহত্যাকারী আশরাফ আলীর মেয়ে মিতা খানম জানান, আমার মা আসমা বেগমের সাথে একই গ্রামের আব্দুল হাইর ছেলে গোলাম আযমের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। তারই জের ধরে তারা দুজনে মিলে পরিকিল্পত ভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।

স্থানীয় হাসান শেখ, ইউপি সদস্য লিপন, হাকিম জানান, আশরাফ আলীর স্ত্রী বহুদিন ধরে পরকীয়া প্রেমের সাথে জড়িত। আমরা গতকাল রাতে শুনতে পাই সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এটা আমাদের মনে হয় এটা আত্মহত্যা বা পরিকল্পিত হত্যাও হতে পারে।

ননীক্ষীর ইউপি চেয়ারম্যান শেখ রনি আহমেদ জানান, আশরাফ আলী আত্মহত্যা করেছে নাকী হত্যা এটা পুলিশ উৎঘাটন করবে। যদি হত্যা হয়ে থাকে তাহলে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহন করবে এটাই আমাদের দাবি।

সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির এস আই শেখ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক আলামত মতে আত্মহত্যা মনে হচ্ছে । তবে ময়নাতন্তের পরে সঠিক ঘটনা যানাযাবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...