Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

অসহায়-দরিদ্রদের মাঝে জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ও দরিদ্রদের মাঝে সম্প্রতি খাদ্য সামগ্রী বিতরন করেছে জনতা ব্যাংক লিমিটেড। নাটোর সদরের বড়হরিশপুর ও জোয়ারী এলাকায় জনতা ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, কিশোরগঞ্জ কর্পোরেট শাখায় পরিচালক মোহাম্মদ আসাদ উল্লাহ এবং বগুড়ার গাবতলীতে পরিচালক মোঃ আব্দুল মজিদ দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরন করেন। এছাড়া ব্যাংকের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত থেকে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মনিগাঁও গ্রামে খাদ্য সামগ্রী বিতরন করেন।

রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম তাপস কুমার মজুমদার, অডিট এন্ড ইন্সপেকশন ডিভিশনের জিএম মোঃ আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ একরামুল হক আকন, সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম আব্দুল ওয়াদুদ, বগুড়া এরিয়ার ডিজিএম মোঃ আব্দুল আলীম খানসহ অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ পৃথক পৃথকভাবে এসব কর্মসূচী বাস্তবায়ন করেন। ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় এসব কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...