Current date Sep 6, 2026
খেলা

মুকসুদপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

URL copied
Share URL copied

মেহের মামুন, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে জমকালো আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ( অনুর্ধ্ব-১৭ ) উদ্বোধন হয়েছে। বুধবার (১৮ মে ) সকালে মুকসুদপুর উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে পশারগাতী ইউনিয়ন একদাশ জলিরপাপাড় ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হারিয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাসান বাবর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...