Current Date:Jun 30, 2026

পপুলার লাইফের মেহেরপুরের বীমা গ্রাহকের বীমা চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের বীমা দাবীর চেক মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি মোঃ হাবিবুর রহমান, ডিএমডি কামাল হোসেন মহসিন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মোঃ সেলিম মিয়া, সিনিয়র জিম মোঃ সাইফুল ইসলাম রুবেল, জিএম মোঃ তানভীর আল আজাদ নাঈম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএম (উঃ) মোঃ রাফিউল ইসলাম। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর দেখা যাচ্ছে।

Share