Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংক ও শাহ আমানত বিমানবন্দর এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেড ও শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দর এর মধ্যে অনলাইন সেবার মাধ্যমে চার্জ ও ফি আদায়ের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। (২২ মে) রবিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সভা কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষে জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস এফসিএ, এফসিএমএ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এর পক্ষে শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান পিএসি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ও অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণালয়ের উপসচিব অনুপ কুমার তালুকদার, গভর্:মেন্ট একাউন্টস ও সাভির্সেস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মজিবর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ। এ চুক্তির ফলে, সোনালী ব্যাংকের অনলাইন সেবার এর মাধ্যমে শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দর এর গ্রাহকবৃন্দ সিএন্ডএফ এজেন্ট,বিভিন্ন বিমান সংস্থার ফি সহ ওয়্যার হাউজ ব্যবহার ফি, কার্গো স্ক্যানিং ফি আদায় করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...