Current date Sep 12, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে আম্বালার সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

মেহের মামুন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে আম্বালা ফাউন্ডেশন আইটিএমএফসি প্রকল্পের আয়োজনে আম্বালা ফাউন্ডেশন সাংবাদিক ফোরামের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ মে ) সকালে মুকসুদপুর সংবাদ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আম্বালা ফাউন্ডেশনের সাংবাদিক ফোরামের সদস্য আমার সংবাদ পত্রিকার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি সরদার মজিবুর রহমান, দৈনিক জনকণ্ঠ পত্রিকার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি ও মুকসুদপুর সংবাদের প্রধান নির্বাহী মেহের মামুন, কালের কন্ঠের প্রতিনিধি পরেশ বিশ্বাস প্রমুখ। সভায় ফাউন্ডেশনের ৩ মাসের সার্বিক কর্মকান্ড তুলে ধরেন কোটালীপাড়া-টুঙ্গীপাড়া উপজেলার প্রোগ্রাম অফিসার রনজিৎ মল্লিক। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আম্বালা ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মালা বোস। সভার শুরুতে প্রকল্প কার্যক্রমের উপর ধারনা সম্বলিত একটি স্থিরচিত্র প্রদর্শন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়াও আম্বালা ফাউন্ডেশনের কার্যক্রম জুন মাসে শেষ না করে মেয়াদ বাড়ানোর জন্যও সহযোগোতিা কামনা করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...