Current date Sep 7, 2026
অর্থনীতি

জনতা ব্যাংকে মহাবিজয়ের মহানায়ক প্রকাশনার মোড়ক উন্মোচন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন (রেজিনং বি-২০৮৩)সিবিএ এর উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মহাবিজয়ের মহানায়ক সংকলন প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে মহাবিজয়ের মহানায়ক সংকলনের মোড়ক উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।

জনতা ব্যাংক সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের এমডি এন্ড সিইওবীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছছালাম আজাদ, সিবিএ উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম,জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও সিবিএ সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান মোড়কউন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক অজিত কুমারপাল, এফসিএ, কে এম সামছুলআলম, মোহাম্মদ আসাদ উল্লাহ, জিয়াউদ্দিনআহমেদ, মোঃ আব্দুলমজিদ, রুবীনাআমীন ও মেশকাতআহমেদ চৌধুরী, ডিএমডিবৃন্দ,অন্যান্য নির্বাহী-কর্মকর্তা ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অনেক ঐতিহাসিককর্মকা- এ সংকলনে স্থান পেয়েছে। আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ ধারনে সংকলনটি পড়ে অনুপ্রাণিত হবে।

ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছছালাম আজাদ বলেন, বঙ্গবন্ধুকে ঘিরেই আমাদের সবকিছু আবর্তিত হচ্ছে। এ মহানায়কের জন্ম না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...