Current date Nov 4, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

URL copied
Exif_JPEG_420
Share URL copied
Exif_JPEG_420

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, সংবাদদাতা,

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) দুপুর ১২টায় টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহা, মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সাংবাদিক শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিপু বিশ্বাস।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রায়হান ইসলাম শোভন জানান, আগামী ৫ থেকে ৮ জুন পর্যন্ত মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নে ৫১টি সেন্টারে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুদের এবং ১ থেকে ৬ বছর বয়শের শিশুদের ভিটামিন খাওয়ানো হবে। সকল শিশুদের ভিটামিন এ খাওয়ানোর জন্য অনুরোধ করা হয়। কারন ভিটামিন এ ক্যাপসুল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুকি কমায়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের ব্যবসা পর্যালাচনা সভা ও বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর)...

Lead Newsবাংলাদেশ

তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক পুলিশের ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব...