Current Date:Jun 30, 2026

রূপালী ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২০২২ এর ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্ল্যাহ আল মাসুদ।তিনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিভিন্ন সূচকে শত ভাগ সাফল্য অর্জনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন এপিএ টিম প্রধান উপ-ব্যবস্থাপনাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকে রউপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, খান ইকবাল হোসেন এবংএপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ। এতে স্থানীয় কার্যালয়সহ দশটি বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গণ ভ্যার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

Share