Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

প্রধানমন্ত্রীকে প্রান নাশের হুমকির প্রতিবাদে মুকসুদপুর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল 

URL copied
Share URL copied

মেহের মামুন: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রান নাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ। শনিবার (৪ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, অন্যতম সদস্য হুজ্জাত হোসেন লিটু মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা তাপসি বিশ্বাস দুর্গা, শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ আলম, জেলা পরিষদ সদস্য শেখ শাহারিয়ার বিপ্লব, পৌর ছাত্রলীগের সভাপতি নিভেল মোল্যা প্রমুখ। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগি সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন প্রধানমন্ত্রীকে প্রান নাশের হুমকি মানে ৭৫ নির্মম হত্যাকান্ড জামাত বিএনপি সংঘঠিত করেছিলো। তাদের অনেক ছাড় দেয়া হয়েছে। জামাত বিএনপিকে আর এক বিন্দুও ছাড় দেয়া হবে না। মুকসুদপুরের মাটিতে তাদের কোন সভা সমাবেশ হতে দেয়া হবে না।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...