Current date Oct 29, 2026
অর্থনীতি

জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরে শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের শাখা ব্যবস্থাপক সম্মেলন গত বৃহস্পতিবার রাজধানীর বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষেঅনুষ্ঠিত হয়। সম্মেলন ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, খেলাপি ঋণ হ্রাসে সবাইকে একযোগে কাজ করতে হবে। যথাযথ আইনি পদক্ষেপ নিয়ে খেলাপি ঋণ আদায়ে জোর তৎপরতা অব্যাহত রাখতে হবে।তিনি আরো বলেন, স্বল্প সুদের আমানত সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিএমডি মোঃ আব্দুল জব্বার, শেখ মোঃ জামিনুর ও মোঃ আসাদুজ্জামান এবং সিএফও মোঃ নুরুল আলম এফসি এমএ,এফসিএ বক্তব্য রাখেন। বিভাগীয় কার্যালয়ের জিএম ছগীর আহমেদের সভাপতিত্বে আর এমডির জিএম মোঃ রমজান বাহার,সংশ্লিষ্ট নির্বাহী, সকল শাখা ব্যবস্থাপক,কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...