Current date Sep 8, 2026
Lead Newsঅর্থনীতি

সোনালী ব্যাংকের উদ্যোগে “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে ” চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ০৯ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান কর্মশালাটি উদ্বোধন করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চীফ ইনোভেশন অফিসার মফিজ উদ্দীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন ড. হাফিজ মো. হাসান বাবু। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মুরশেদুল কবীর, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মো. মজিবর রহমান ও সঞ্চিয়া বিনতে আলী ও মো. কামরুজ্জামান খান, প্রধান কার্যালয়ের সকল জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার এ কর্মশালায় অংশগ্রহণ করেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংকিং সেক্টরের করনীয়, কর্মকৌশল নির্ধারন এবং তা বাস্তবায়ন সম্পর্কিত নির্দেশনাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...