Current date Sep 13, 2026
বাংলাদেশ

সিলেটে বন্যার্তদের পাশে ত্রিনয়ন ফাউন্ডেশন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বন্যাপ্লাবিত সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা ত্রিনয়ন ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের উদ্যোগে ‘TF For SYLHET’- এ স্লোগানে বন্যাকবলিত সিলেটের শতাধিক দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার যেমন – চিড়া, চিনি, বিস্কুটসহ খাবার স্যালাইন, ঔষুধ, মোমবাতি ম্যাচবক্স ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ত্রিনয়ন ফাউন্ডেশনের সভাপতি সানজীদা পারভীন শম্পার দিকনির্দেশনায় ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সংস্থাটির পক্ষে সদস্য মোহাম্মদ বাদল খান ১৯শে জুন ২০২২ খ্রি.; রোজ রবিবার সিলেটের ছাতক উপজেলা, সুনামগঞ্জের দিরাই ও তাহিরপুর উপজেলায় সরেজমিনে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বলেন, “মহান সৃষ্টিকর্তার কৃপা ও সকলের সুদৃষ্টি থাকলে ত্রিনয়ন ফাউন্ডেশন ‘মানুষের জন্য; পৃথিবীর জন্য’ – এই মূলমন্ত্র ধারণ করে অনেক দূর এগিয়ে যাবে।”

ভবিষ্যতে অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে, সামাজিক উন্নয়নে, শিক্ষার উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টিতে ও বাংলাদেশের টেকসই উন্নয়নে কার্যকরী অবদান রাখতে সকলকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ত্রিনয়ন ফাউন্ডেশনের পাশে থাকার উদাত্ত আহবান জানানো হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...