Current date Sep 8, 2026
অর্থনীতি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সোনালী ব্যাংকের ৩ কোটি টাকা অনুদান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সিলেট, সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের সহায়তায় সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ও সিএসআর তহবিল হতে মোট তিন কোটি টাকা প্রধানন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে অনুদান প্রদান করা হয়। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ অনুদান গ্রহণ করেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ন্যায়পাল একেএম কামরুল ইসলাম এফসিএ এবং ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) মো. মুরশেদুল কবীর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকী, সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার প্রণতি দাস, পাবলিক রিলেশন্স ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. তানজিমুল ইসলাম। উল্লেখ্য, গত মঙ্গলবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮০তম সভায় উক্ত আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...