Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

নরসিংদীতে কাভার্ডভ্যানের চাপায় ৪ পথচারী নিহত

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের চাপায় চার পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০) ও মামুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)।

ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে ভৈরবে হাসপাতালে নিলে আরও একজন মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি কাভার্ডভ্যানটির চালক ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...