Current date Sep 8, 2026
অর্থনীতি

আইডিআরএ নতুন চেয়ারম্যানের সঙ্গে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের সদস্যদের সৌজন্য সাক্ষাত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকের স্বার্থ রক্ষার মাধ্যমে বিমার প্রতি মানুষের আস্থা ফেরানো বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন সংস্থাটির নতুন চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। বৃহস্পতিবার আইডিআরএ কার্যালয়ে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)-এর সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে আইডিআরএ’র চেয়ারম্যান পদ থেকে ড. এম মোশাররফ হোসেন পদত্যাগ করলে গত ১৫ জুন বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী-কে নিয়োগ দেয় সরকার। আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর বৃহস্পতিবার তিনি প্রথমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাক্ষাতে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় একটি অস্বাভাবিক পরিস্থিতিতে আপনি আইডিআরএ চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন, এ খাতের প্রতি মানুষের আস্থা সংকটও রয়েছে। এ পরিস্থিতিতে বিমা খাতের উন্নয়নে আপনার পরিকল্পনা কি? মোহাম্মদ জয়নুল বারী’র কাছ থেকে এর উত্তর আসে, ‘পলিসিহোল্ডারদের (গ্রাহক) স্বার্থ দেখা আমার প্রথম কাজ। এর মাধ্যমে আস্থা ফিরে আসবে। মানুষ যদি বিমা করে তার সুফলটা পায়, তাহলে একজনের দেখা দেখি আরও দশ জন আসবে। আর একজন যদি প্রতারিত হয় বা বঞ্চিত হয়, তাহলে ওইটা আরও দশজনকে নিরুৎসাহিত করবে। সে কারণে তাদের (গ্রাহক) স্বার্থ আমাদের দেখতে হবে এবং তাদের বোঝাতে হবে আমরা তাদের স্বার্থ দেখছি। সে জন্য আমরা দৃশ্যমান কিছু ব্যবস্থা নেবো। এর একটি হবে ডিজিটালাইজেশন। ব্যাংকে আপনি আজকে টাকা জমা দিলে, আপনি বুঝেন আপনার টাকা জমা হয়েছে। আপনি এসএমএস পান, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে দেখতে পারেন। অনলাইনে আপনি দেখতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের কি অবস্থা। এ রকম বিমা খাতেও আমরা ডিজিটালাইজেশন করতে চাই। সৌজন্য সাক্ষাতে আইডিআরএ’র সদস্য মো. দলিল উদ্দিন, নির্বাহী পরিচালক ও মুখপাত্র এস এম শাকিল আখতার, আইআরএফ সভাপতি গোলাম মওলা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ মিয়া সাবেক সভাপতি গোলাম সামদানী ভুইঁয়া উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...