Current date Sep 8, 2026
অর্থনীতি

ব্যয় সংকোচনে রূপালী ব্যাংকের উদ্যোগ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সরকারের নির্দেশনার প্রেক্ষিতে ব্যয় সংকোচনে রূপালী ব্যাংক নানা উদ্যোগ গ্রহন করেছে। (২১ জুলাই ) বৃহস্পতিবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ব্যাংকের ৩য় তলায় সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিদ্যুৎ ও জ্বালানীর ব্যবহার যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ কমিয়ে আনা, যানবাহন ক্রয় না করা এবং সকল সভা ও প্রশিক্ষণ কর্মশালা ভার্চ্যুয়ালি করাসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। অত্যাবশ্যক না হলে কর্মকর্তাদের বিদেশ ভ্রমনেও নিষেধাজ্ঞা জারী করা হয়। এ সময় এমডি বিদ্যুৎ, জ্বালানী ও পানি থেকে শুরু করে সকল খাতে মিতব্যয়ী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

এতে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন, জিএম পারসুমা আলম, গোলাম মরতুজা, কাজী আবদুর রহমান, মো. হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম ও ফয়েজ আলমসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...