Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

৫২ শ্রমিক করোনা আক্রান্ত, বড়পুকুরিয়ায় ফের কয়লা উত্তোলন বন্ধ

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে কর্মরত চীনা ও বাংলাদেশি ৫২ জন শ্রমিক করোনা আক্রান্ত। তাই শনিবার (৩০ জুলাই) থেকে ফের কয়লা উত্তোলন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, ২৭ জুলাই বড়পুকুরিয়া কয়লা খনিতে নতুন কূপে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। খনিতে ৩০০ জন চীনা ও ৪০০ জন বাংলাদেশি শ্রমিক অবস্থান করছিল। এদের মধ্যে ২৬ জুলাই ১৪৩ জন শ্রমিকের রেনডোম পরীক্ষা করা হয়। ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। পরে ২৮ জুলাই ২৯২ জন চীনা ও বাংলাদেশি ১৩ শ্রমিকের করোনার নমুনা নেওয়া হয়। এদের মধ্যে ৩৪ জন চীনা ও দুজন বাংলাদেশি শ্রমিকের করোনা পজিটিভ পাওয়া যায়।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন, আমরা ২০ দিন আগে কয়লা থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরু করেছি। সাধারণ প্রথম সাত দিন প্রাথমিকভাবে কয়লা উত্তোলন করা হয়। পরে তা চূড়ান্তভাবে কয়লা উত্তোলন করা হয়। কিন্তু এরই মধ্যে কিছু শ্রমিক করোনা আক্রান্ত হয়েছে।

তিনি আরও বলেন, খনিতে যারা করোনা আক্রান্ত হয়নি, তাদের দিয়ে খনির প্রাথমিকভাবে কয়লা উত্তোলনের কুপের উন্নয়ন কাজ করানো হচ্ছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...