Current date Sep 12, 2026
বিশ্ব

যুক্তরাষ্ট্রে বন্যায় মৃত্যু বেড়ে ২৫

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি আর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ জন, তাদের মধ্যে অন্তত চারজন শিশুও রয়েছে।

হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করে রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, “পরিস্থিতি এখনও ভয়াবহ। আমরা এখনও তল্লাশি আর উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

বুধবার ও বৃহস্পতিবার টানা ভারি বৃষ্টিতে কেন্টাকির পূর্বাঞ্চলে বহু বাড়িঘর ভেসে যায়, রাস্তাঘাট পানিতে ডুবে যায়। নদী উপচে পানি ঢুকে পড়ে লোকালয়ে।

পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যরা হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে অ্যাপলাচিনের কয়লা খনি অঞ্চলে বাড়ি ও গাড়ি থেকে কয়েক ডজন মানুষকে উদ্ধার করে।

স্থানীয় গণমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, বন্যার পানি বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে গেছে, রাস্তাগুলোকে দেখাচ্ছে নদীর মত।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...