Current date Sep 12, 2026
বাংলাদেশ

মুকসুদপুর থানায় অভিযোগ দায়েরের ৪৫ মিনিটেই হারানো মোবাইল উদ্ধার

URL copied
Share URL copied

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ,

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অভিযোগ দায়েরের মাত্র ৪৫ মিনিটেই হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে বুঝিয়ে দিয়েছে মুকসুদপুর থানা পুলিশ। রবিবার ( ৩১ জুলাই ) বিকালে মোবাইল ফোনটি উপজেলার মহারাজপুর থেকে উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, কাশিয়ানী উপজেলার ছোটরাকান্দি গ্রামের বাদশা শেখের ছেলে আল আমিন তার ব্যবহুত মোবাইল ফোনটি হারিয়েছে মূলে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কাশিয়ানী থানার জিডি নং-১৬১৬। এর প্রেক্ষিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানের তত্তাবধানে প্রযুক্তির মাধ্যমে মোবাইলটির ব্যবহারকারীর অবস্থান মুকসুদপুর থানা এলাকায় হওয়ায় মুকসুদপুর থানা পুলিশকে অবগত করেন। উক্ত সংবাদ প্রাপ্তির ৪৫ মিনিটের মধ্যে মুকসুদপুর থানার মহারাজপুর এলাকা হতে মোবাইল ফোনটি উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...