Current date Oct 29, 2026
বিশ্ব

বিশ্বে করোনায় আরও ১২৫৯ জনের মৃত্যু, শনাক্ত ৫ লাখ ২১ হাজার

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২১ হাজার ৯৬৫ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১০ লাখ ১২ হাজার ৬৫৭ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ২১ হাজার ৫৮৭ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত ৫৮ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৫৫ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৯৩২ জন।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৯৬ হাজার ৮১২ জনের। এসময় দেশটিতে ৭৮ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার এই দেশে মারা গেছেন ২১৪ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৯০৫ জন।

এরপর যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ১৪৯ জন, ইতালিতে ১২১, ফ্রান্সে ১২১, ইরানে ৬২ ও অস্ট্রেলিয়ায় ৪৯ জন।

তবে মোট মোট শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র এখনো শীর্ষে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৩২ লাখ ২৫ হাজার ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১০ লাখ ৫৫ হাজার ৫৭৬ জন মারা গেছেন।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিভাগের বাসিন্দা। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৯২ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ পাঁচ হাজার ৬০৬ জনে দাঁড়িয়েছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...