Current date Sep 12, 2026
বিশ্ব

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চীনের তলব

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

কড়া হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে বেইজিং-এ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে তলব করেছে চীন। স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) রাতে পেলোসি তাইপে অবতরণের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নিকোলাসকে তলব করে বেইজিং।

চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী জি ফেং প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, পেলোসির এই সফরের তীব্র প্রতিবাদ জানাচ্ছে চীন। তাইওয়ান চীনের অংশ বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, পেলোসির সফরের অসৎ উদ্দেশ্য রয়েছে এবং গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসের সঙ্গে কথা বলার সময় পেলোসির এ সফরকে ঘিরে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তবে রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে নির্ধারিত সময়ের কিছুটা আগেই তাইপেতে পৌঁছান পেলোসি। গত ২৫ বছরের মধ্যে তাইওয়ান সফর করা সবচেয়ে জ্যেষ্ঠ মার্কিন রাজনীতিবিদ পেলোসি। তবে তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন দেননি বলে খবর পাওয়া গেছে।

তাইওয়ানের গণমাধ্যমগুলো বলছে, বুধবার (৩ আগস্ট) তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনের সঙ্গে সাক্ষাৎ করবেন ন্যান্সি পেলোসি। এরপর তিনি তাইওয়ানের পার্লামেন্টে যাবেন। এ ছাড়া তিনি মানবাধিকার জাদুঘরও প্রদর্শন করবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...