Current date Sep 8, 2026
Lead Newsঅর্থনীতি

চীনে ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

চীনের বাজারে প্রবেশে বাংলাদেশের ৯৮ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে। এখন থেকে এই সুবিধা পাবে বাংলাদেশের আরও এক শতাংশ পণ্য। ফলে এখন থেকে বাংলাদেশের ৯৯ শতাংশ পণ্য চীনে শুল্কমুক্ত সুবিধা পাবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

রোববার (৭ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়ে চারটি সমঝোতা স্মারক সই হয়।

পরে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, বৈঠকে চীন আরও এক শতাংশ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সে কারণে বাংলাদেশ এখন থেকে চীনের বাজারে ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এর মধ্যে পোশাক শিল্পসহ অন্যান্য পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে।

সূত্র জানায়, বৈঠকে আলোচনায় উঠলে ওয়াং ই শিগগির আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের চীনের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন। এজন্য দ্রুতই ভিসা ইস্যু শুরু হবে।

এর আগে দুদিনের সফরে শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকায় আসেন ওয়াং ই। সফর শেষে রোববারই তিনি ঢাকা ত্যাগ করবেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...