Current date Sep 12, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে মাদকসহ ২ ব্যবসায়ী আটক

URL copied
Share URL copied

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ১১ আগষ্ট ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির এস আই মাসুম লাভলু সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গোহালা ইউনিয়নের প্রসন্নপুর নুর নাহার প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে। পরে তাদের মাদক আইনে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো মাদক ব্যবসায়ী বামনডাঙ্গা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সূর্য্য মিয়া (৪০) এবং প্রসন্নপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে জানে আলম ওরফে রাজু (৩৫)। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, ভোর রাতে উপজেলার প্রসন্নপুর থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের মাদক আইনে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...