Current date Sep 8, 2026
অর্থনীতি

জনতা ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। এর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সূর্য উদয়ের সাথে সাথে ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন। পরে তিনি ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের নিয়ে প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ৮ টায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ, পরিচালকবৃন্দসহ সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১০ টায় ব্যাংকের ধানমন্ডি কর্পোরেট শাখায় জাতির পিতার ৪৭ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান, পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, জিয়াউদ্দিন আহমেদ, ও মেশকাত আহমেদ চৌধুরীসহ ডিএমডিবৃন্দ, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান ও অন্যান্য অফিসার সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। ১৫ আগস্টে জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে জনতা ব্যাংক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...