Current Date:Mar 16, 2026

পপুলার লাইফের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ২০ লক্ষ টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ২০ লক্ষ টাকার চেক যশোর বি.ডি হল রুমে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন ও মোঃ খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক মোঃ সেলিম মিয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন ও মুফতি মোঃ দিদারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম (রুবেল)। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

Share