Current date Sep 8, 2026
অর্থনীতি

 সোনালী ব্যাংকের সাথে ডিজিকন টেকনোলজিস ও আর্থ নেক্সট টেকনোলজিসের যৌথ চুক্তি 

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

উন্নত ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে কল সেন্টার চালু করতে যাচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড। ডিজিটাল ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে এবং নাগরিকদের দোড়গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এ কল সেন্টার চালু করতে ২২ আগস্ট, সোমবার সোনালী ব্যাংক লিমিটেড এবং যৌথ উদ্যোগ ডিজিকন টেকনোলজিস লিমিটেড ও আর্থ নেক্সট টেকনোলজিস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, এবং ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদুর রহমান শরিফ ও আর্থ নেক্সট টেকনোলজিস লিমিটেডের সিইও সাদি আবদুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মুরশেদুল কবীর, মোঃ মজিবর রহমান, সঞ্চিয়া বিনতে আলী ও মোঃ কামরুজ্জামান খান, জেনারেল ম্যানেজারবৃন্দ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্র মালিকানাধীন ও রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড সর্বপ্রথম কল সেন্টার চালু করতে যাচ্ছে। কল সেন্টারের মাধ্যমে একটি কেন্দ্রীয় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে টেলিফোন-মোবাইল, এসএমএস, ইমেইল, সোশ্যাল মিডিয়া (ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার) বা চ্যাটের মাধ্যমে গ্রাহকদের ২৪ ঘণ্টা সেবা প্রদান করা হবে। ব্যাংকে না এসেই গ্রাহকবৃন্দ ও সাধারণ নাগরিকেরা ব্যাংকের সেবা ও পণ্য সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন এবং উন্নত গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করা যাবে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...