Current date Oct 28, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের নতুন এমডি’র যোগদান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন মোহাম্মদ জাহাঙ্গীর। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হন।

জাহাঙ্গীর ১৯৯০ সালে অফিসার হিসেবে রূপালী ব্যাংকে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদানের আগে ওই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ক্রেডিট কমিটির প্রধান, আন্তর্জাতিক বিভাগ, প্রশাসন ও মানবসম্পদ বিভাগসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর আগে, তিনি একই ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামে অত্যন্ত সুনাম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন।

অভিজ্ঞ এ ব্যাংকার তার বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে সফলতার সঙ্গে শাখা প্রধান ছাড়াও তথ্য প্রযুক্তি বিভাগ, অল্টারনেট ব্যাংকিং বিভাগসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই রূপালী ব্যাংক সর্বপ্রথম ম্যানুয়াল ব্যাংকিং থেকে আধুনিক কম্পিউটারাইজড ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম.কম (ব্যবস্থাপনা) এবং পরবর্তীকালে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করন। ব্যক্তিগত জীবন তিনি দুই সন্তানের জনক। বরেণ্য এই ব্যাংকার ব্যাংকিং কার্যক্রমের ওপর দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও ওয়ার্কশপে অংশ নেন এবং সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে ভারত, মালয়শিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। খ্যাতিমান এই ব্যাংকার নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...